• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
শিক্ষক দিবসের র‍্যালিতে শেখ হাসিনার স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, ২৫০ জনের বিরুদ্ধে মামলা কাস্টমস-ভ্যাটে বড় রদবদল, বদলি ৯৮ রাজস্ব কর্মকর্তা আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই: ডেপুটি স্পিকার রাষ্ট্রপতি: আপনারা এক পা এগোলে আমি দুই পা যাব নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার পর থানায় উত্তেজনা শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল কারিগর: শিক্ষামন্ত্রী মহাসড়ক পার হতে গিয়ে বাসের ধাক্কায় দম্পতির মৃত্যু শিক্ষকদের মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিতের আশ্বাস ববি হাজ্জাজের শিক্ষায় ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, পাঁচ বছরে বাড়বে বাজেট

নারীর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র পূর্ণতা পাবে না: সিইসি

newsline24 / ১১ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
নারীর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র পূর্ণতা পাবে না সিইসি
নারীর অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র পূর্ণতা পাবে না সিইসি

গণতন্ত্রকে আরও সুসংহত ও কার্যকর করতে রাজনৈতিক ও নির্বাচনী প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, শুধু নারী ভোটারের সংখ্যা বাড়ালেই হবে না; সিদ্ধান্ত গ্রহণ ও নেতৃত্বের বিভিন্ন পর্যায়ে নারীর ক্ষমতায়নের সুযোগও বাড়াতে হবে।

সোমবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএন ইলেকটোরাল প্রজেক্ট আয়োজিত জেন্ডার ইকুয়ালিটি বিষয়ক কর্মশালায় এসব কথা বলেন সিইসি। কর্মশালায় নির্বাচন কমিশনের অন্যান্য কমিশনাররাও নারীর রাজনৈতিক ও সামাজিক অংশগ্রহণ বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় নারীর অংশগ্রহণ কেবল ভোট দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। তাদের রাজনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের পরিধি বাড়াতে হবে। নির্বাচনী প্রক্রিয়ার বিভিন্ন স্তরে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে গণতন্ত্র আরও শক্তিশালী হবে।

কর্মশালায় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ নারীর ক্ষমতায়নের কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র তুলে ধরেন। তার মতে, ভোটার হিসেবে নারীর অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি প্রার্থী হওয়ার সুযোগ, রাজনৈতিক দলের ভেতরে প্রতিনিধিত্ব এবং বেসরকারি ও উন্নয়নমূলক সংস্থায় নারীর অংশগ্রহণও নিশ্চিত করা প্রয়োজন।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ভোটারদের অনুপাতে রাজনৈতিক দলগুলোকে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর উদ্যোগ নিতে হবে। শুধু আইন প্রণয়ন করলেই কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। এ ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন প্রয়োজন।

অন্যদিকে নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ বলেন, শুধু রাজধানীর পাঁচ তারকা হোটেলে বসে কর্মপরিকল্পনা তৈরি করে নারীর সমতা নিশ্চিত করা সম্ভব নয়। এ জন্য মাঠপর্যায়ে গিয়ে বাস্তব পরিস্থিতি বুঝে কাজ করতে হবে। বিশেষ করে নারী ভোটার বাড়াতে গ্রামাঞ্চল ও উপকূলীয় এলাকাগুলোতে আরও বেশি গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, ভোটে নারীদের অংশগ্রহণ গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ মাত্রা। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক হবে। তবে ভোটারদের অনুপাতে নারী প্রার্থীর সংখ্যা এখনো কম। তাই নির্বাচনী ব্যবস্থায় নারীর অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি প্রার্থী হিসেবে তাদের প্রতিনিধিত্বও বাড়ানো জরুরি।

কর্মশালায় বক্তারা নারীর রাজনৈতিক অংশগ্রহণকে শুধু নির্বাচনের সময়ের বিষয় হিসেবে না দেখে দীর্ঘমেয়াদি প্রক্রিয়া হিসেবে দেখার ওপর গুরুত্ব দেন। তাদের মতে, ভোটার, প্রার্থী এবং রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ—প্রতিটি পর্যায়েই নারীর উপস্থিতি বাড়ানো গেলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আরও প্রতিনিধিত্বশীল হয়ে উঠবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category