• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শৃঙ্খলা ও পেশাদারিত্বে উজ্জ্বল ময়মনসিংহ জেলা পুলিশ-মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত মেধা ও স্বচ্ছতায় উজ্জ্বল টিআরসি নিয়োগ: ময়মনসিংহে চূড়ান্ত ফল প্রকাশ,নির্বাচিত ৯৬ জন ভেড়ামারায় সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোরের লালপুরে গভীর রাতে অস্ত্রসহ ৪ জন আটক,পিস্তল-গুলি উদ্ধার কুষ্টিয়ায় আইজিপি শিক্ষাবৃত্তি,অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা পদ্মার চরে গভীর রাতে গুলিবর্ষণ,‘বিল্লাল বাহিনী’র আতঙ্ক, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ স্থানীয়দের,কুষ্টিয়া-রাজশাহী সীমান্ত চরাঞ্চল।। মাদক উদ্ধারে দেশসেরা ময়মনসিংহ পুলিশ,সেরা এসপি কামরুল হাসান ফিলিপনগরের কৃতি সন্তান আব্দুর রাজ্জাককে ঢাকার বনশ্রী সোসাইটির সংবর্ধনা কুষ্টিয়ার দৌলতপুরে র‍্যাব-কাস্টমসের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ-অনুসন্ধানে সিন্ডিকেটের।

নাটোরের লালপুরে গভীর রাতে অস্ত্রসহ ৪ জন আটক,পিস্তল-গুলি উদ্ধার

newsline24 / ৩৬ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

ঢাকা নিউজলাইন ডেস্কঃ নাটোর জেলার লালপুর উপজেলার লালপুর হতে ঈশ্বরদীগামী আঞ্চলিক মহসড়কের আক্কাস মেম্বারের বাড়ির সামনে লালপুর থানা পুলিশের অভিযানে একটি বিদেশী পিস্তল,গুলি ও ম্যাগাজিনসহ ৪ জনকে আটক করা হয়েছে।এ সময় একজন অজ্ঞাত আসামী পালিয়ে যায়।পুলিশ সূত্রে জানা যায়,স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষনা মোতাবেক,নাটোর জেলা পুলিশ সুপারের নির্দেশ অনুযায়ী,অফিসার ইনচার্জ লারপুর থানার সঠিক দিক নির্দেশনায়,লালপুর থানায় কর্মরত এসআই(নিঃ) মোঃ আল মাসুম সঙ্গীয় ফোর্সসহ সরকারি পিকআপযোগে মঙ্গলবার (১৯ মে ২০২৬) রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে রাত্রিকালীন মোবাইল-৪ ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।অভিযানটি পরিচালিত হয় লালপুর থানাধীন পালিদেহা গ্রামে মোঃ আক্কাস মেম্বারের বাড়ির সামনে লালপুর-ঈশ্বরদীগামী আঞ্চলিক মহাসড়কে।এসময় একটি সাদা রঙের প্রাইভেট কারসহ চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন—মোঃ মাহমুদ হাসান ওরফে সোনামনি (৪০),পিতা-মৃত আব্দুস সামাদ,মোঃ সামিউল ইসলাম (৪৬), পিতা-নুর মোহাম্মদ,মোঃ কাজল (৪০), পিতা-মৃত আব্দুল হামিদ,সর্বসাং-পশ্চিম টেংরী,থানা-ঈশ্বরদী,জেলা-পাবনা।
মোঃ মনিরুজ্জামান (৩৯),পিতা-মোঃ আহসান আলী,সাং-গৌরীপুর,থানা-লালপুর,জেলা-নাটোর।তবে উক্ত আসামীদের মধ্যে ঈশ্বরদী উপজেলা যুবদলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জাকারিয়া পিন্টুর আপন ভাই ঈশ্বরদী উপজেলা যুবদলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক সোনামনি।লালপুর থানা পুলিশ জানায়,ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে ধৃত আসামীদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত থেকে একটি বিদেশী পিস্তল,১০ রাউন্ড গুলি,দুটি লোহার তৈরি কালো রঙের ম্যাগাজিন এবং ৬টি বিভিন্ন ধরনের মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।এ ঘটনায় পালিয়ে যাওয়া অজ্ঞাত আসামীকে শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category