• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

নতুন মোটরসাইকেল, তিন দিনেই দুই বন্ধুর ম/র্মা/ন্তি/ক  মৃ/ত্যু

newsline24 / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
নতুন মোটরসাইকেল, তিন দিনেই দুই বন্ধুর মর্মান্তিক  মৃত্যু
নতুন মোটরসাইকেল, তিন দিনেই দুই বন্ধুর মর্মান্তিক  মৃত্যু

বাবার কাছে আবদার করে কেনা নতুন মোটরসাইকেলটি ঘরে আসার মাত্র তিন দিন পরই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ফরিদপুরের ভাঙ্গার এক কিশোর ও এক তরুণের। গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে ভাঙ্গা গোলচত্বর এলাকায় হাইওয়ে এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দী গ্রামের শাহাদাত সর্দারের ছেলে রাতুল সর্দার (১৭) এবং পাশের পুকুরহাটি গ্রামের খোকন মাতুব্বরের ছেলে রাজু মাতুব্বর (২০)।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, রাতুল বাবার কাছে বায়না ধরে তিন দিন আগে একটি নতুন মোটরসাইকেল কিনেছিলেন। নতুন মোটরসাইকেলটি নিয়ে বৃহস্পতিবার সকালে বন্ধু রাজুকে সঙ্গে করে ঘুরতে বের হন তিনি। একপর্যায়ে তাঁরা ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ের গোলচত্বর এলাকায় পৌঁছান।

সেখানে চলাচলের সময় পেছন দিক থেকে গোল্ডেন লাইন পরিবহনের একটি দ্রুতগতির বাস তাঁদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। বাসের ধাক্কায় মোটরসাইকেলটি ছিটকে সড়কের ওপর পড়ে যায় এবং দুমড়ে-মুচড়ে যায়। এতে মোটরসাইকেলে থাকা রাতুল ও রাজু দুজনই গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। আহত দুজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেলচালক রাতুলের মৃত্যু হয়।

অবস্থা গুরুতর হওয়ায় রাজুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তাঁর অবস্থার আরও অবনতি হয়। শেষ পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই রাজুর মৃত্যু হয়।

দুই তরুণের এমন আকস্মিক মৃত্যুতে তাঁদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মাত্র তিন দিন আগে কেনা মোটরসাইকেলটি যে পরিবারের জন্য আনন্দের কারণ হয়েছিল, সেট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category