• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
মক্কাসহ সৌদির ৫ গুরুত্বপূর্ণ এলাকায় সতর্কতা শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বাড়ানোর আহ্বান বাংলাদেশের চার দিনের রিমান্ড শেষে ফের রিমান্ডে গাজী নজরুল নভেম্বর-ডিসেম্বরে নয়, জানুয়ারিতে স্থানীয় ভোটের প্রস্তুতি জামায়াত খালেদা জিয়ার মন্ত্রিত্বের কথা ভুলে গেছে: মীর শাহে আলম বিদ্রোহীদের বিএনপিতে ফেরার পথ বন্ধ: মীর শাহে আলম আওয়ামী লীগ ফিরলে জামায়াত নেতাদের ফাঁসির হুঁশিয়ারি রাশেদের বিমান কিনছে আরও ১১টি বোয়িং, বাড়বে আন্তর্জাতিক রুট তারেক রহমানের সঙ্গে ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর বৈঠক মেয়াদোত্তীর্ণ লাইসেন্সে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির অভিযোগে এনসিপি নেতার কারাদণ্ড

ঢাকার যানজট-ডেঙ্গু-জলাবদ্ধতা ঠেকাতে দ্রুত পদক্ষেপের নির্দেশ

newsline24 / ১৭ Time View
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকার যানজট-ডেঙ্গু-জলাবদ্ধতা ঠেকাতে দ্রুত পদক্ষেপের নির্দেশ
ঢাকার যানজট-ডেঙ্গু-জলাবদ্ধতা ঠেকাতে দ্রুত পদক্ষেপের নির্দেশ

ঢাকা মহানগরীর যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন। সভায় এসব বিষয়ে চলমান বিভিন্ন কার্যক্রমও পর্যালোচনা করা হয়।

সভায় ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ, যানজট নিরসন, খাল খনন, জলাবদ্ধতা দূরীকরণ এবং নিরাপদ ও টেকসই ঢাকা গড়ে তোলার কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজ নিজ সিটি করপোরেশনের চলমান কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।

মন্ত্রী বলেন, বড় শহরে মানুষের চলাচল স্বাভাবিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়কে দীর্ঘ সময় যানজটে আটকে থাকলে মানুষের কর্মঘণ্টা নষ্ট হওয়ার পাশাপাশি এর অর্থনৈতিক প্রভাবও পড়ে। তাই নগরবাসীর যাতায়াত সহজ করতে যানজট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

ডেঙ্গু প্রতিরোধেও চলমান কার্যক্রম আরও জোরদারের নির্দেশ দেন মন্ত্রী। তিনি নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি সংশ্লিষ্টদের নেওয়া উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেন। সভায় আলোচিত বিষয়গুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার ওপরও জোর দেওয়া হয়।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ঢাকাকে পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশনগুলোর চলমান কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত অভিযান পরিচালনার ওপর গুরুত্ব দেন তিনি।

সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয় এবং দুই সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category