• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম:
এক বছরের মধ্যেই বদলে যাবে পুঁজিবাজারের চেহারা: অর্থমন্ত্রী প্রতিটি সিটি করপোরেশন-জেলায় হবে মাস্টারপ্ল্যান: প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আরও জটিল, সীমান্তে বাড়ছে ঝুঁকি ‘পথশিশুদের ঘরে ফেরাতে ব্যবস্থা করবেন প্রধানমন্ত্রী: ডেপুটি স্পিকার’ কোনো ব্যক্তির দায় নেবে না দল, কঠোর হওয়ার বার্তা বাবরের সার মজুতের ঘটনায় জামায়াত নেতার সদস্যপদ বাতিল কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে ফিরবে পূর্ণ সক্ষমতা নারায়ণগঞ্জে পরিত্যক্ত জমিদার বাড়িতে বিদেশি পিস্তল উদ্ধার ঘুমন্ত শিশুকে ডেকে নেওয়ার অভিযোগ, মাদরাসাশিক্ষক পলাতক রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণে গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন তারেক রহমান

newsline24 / ২৬ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন তারেক রহমান
ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশগ্রহণের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৩ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি প্রকাশ করেন প্রধানমন্ত্রী। ছবিটি গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে আয়োজিত ওই নৈশভোজের বলে জানা গেছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা সে সময় নিউইয়র্কে অবস্থান করছিলেন।

২২ সেপ্টেম্বর স্থানীয় সময় রাতে নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে বিশ্বনেতাদের সম্মানে এ নৈশভোজের আয়োজন করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এতে জাতিসংঘের সদস্যদেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের সহধর্মিণীরা অংশ নেন।

নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। এর আগে একই দিন সকালে জাতিসংঘ সদর দপ্তরে বিশ্বনেতা ও তাঁদের সহধর্মিণীদের সম্মানে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত স্বাগত প্রাতরাশেও তাঁরা অংশ নেন।

জাতিসংঘের ৮১তম অধিবেশনে অংশ নিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের শুরুতেই তাঁর কর্মসূচিতে ছিল বিশ্বনেতাদের সঙ্গে বিভিন্ন আনুষ্ঠানিকতা ও দ্বিপক্ষীয় বৈঠক। অধিবেশনের বিভিন্ন আয়োজনে অংশ নেওয়ার পাশাপাশি তিনি একাধিক দেশের নেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

নিউইয়র্ক সফরের সময় ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে ভাষণ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটিই ছিল প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে তাঁর প্রথম ভাষণ।

ট্রাম্পের দেওয়া নৈশভোজের ছবি প্রকাশের মধ্য দিয়ে ২২ সেপ্টেম্বরের ওই আন্তর্জাতিক আয়োজনের মুহূর্তটি আবারও সামনে এলো। ছবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category