• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম:
জ্বালানি তেলের দাম সমন্বয়ে বাধ্য সরকার: প্রতিমন্ত্রী টাঙ্গাইলে হত্যা মামলায় ছাত্রলীগ নেতাসহ তিনজনের মৃত্যুদণ্ড সাবেক স্বাস্থ্যমন্ত্রীসহ ১৩ জনের বিরুদ্ধে দুদকের ৬ মামলা গ্রেফতার ছাত্রলীগ নেতা শাওনের জিজ্ঞাসাবাদে নাশকতার চাঞ্চল্যকর তথ্য ঢাকা-খুলনাসহ দক্ষিণাঞ্চলের বাসে ভাড়া বাড়ছে ৫০ টাকা অপ্রতিম হত্যা: তুহিনের ফোনকলেই মিলল নতুন সূত্র ব্যাটারি চুরির অভিযোগে জামাই আটক, ধস্তাধস্তিতে শ্বশুরের মৃত্যু জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আজ রাজপথে ইসলামী আন্দোলন রিজভী: বিশ্ববাজারের তুলনায় বাংলাদেশে তেলের দাম কম শিক্ষার্থী মারধরের জেরে উত্তপ্ত রাজশাহী স্টেশন, চার রেলকর্মী বরখাস্ত

টাঙ্গাইলে হত্যা মামলায় ছাত্রলীগ নেতাসহ তিনজনের মৃত্যুদণ্ড

newsline24 / ১০ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
টাঙ্গাইলে হত্যা মামলায় ছাত্রলীগ নেতাসহ তিনজনের মৃত্যুদণ্ড
টাঙ্গাইলে হত্যা মামলায় ছাত্রলীগ নেতাসহ তিনজনের মৃত্যুদণ্ড

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা রফিকুল ইসলাম ফারুক হোসেন হত্যা মামলায় সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি সানিয়াত খান বাপ্পাসহ তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. ফয়সাল আল মামুন এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি হলেন সদর উপজেলার কাগমারা এলাকার আফজাল ফকিরের ছেলে মো. আজাদ এবং শ্রীফলিয়াটা গ্রামের মো. সহিদ মিয়ার ছেলে মো. শাহজাহান মিয়া (৩১)। মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত চার আসামি হলেন সদর উপজেলার কাঠুয়া যোগনী গ্রামের আব্দুল লতিফ মিয়ার ছেলে মো. সুজন, শ্রীফলিয়াটার মো. রওশন আলীর ছেলে মো. সানোয়ার হোসেন, কাগমারা এলাকার নুরুল ইসলাম নিলু বাবুর ছেলে মো. শফিকুল ইসলাম শফিক এবং ছিটকীবাড়ী গ্রামের মো. নুর বক্সের ছেলে রুজবেল ইমন। তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা দিতে ব্যর্থ হলে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। মামলার আরেক আসামি সঞ্জিত ঘোষকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মামলার নথি ও রাষ্ট্রপক্ষের বক্তব্য অনুযায়ী, রফিকুল ইসলাম ফারুক টাঙ্গাইল শহরের আকুরটাকুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। ২০১৩ সালের ২০ ডিসেম্বর ভোর সাড়ে ৬টার দিকে তিনি হাঁটতে বের হন। আকুরটাকুর পাড়া বটতলা বাজার এলাকায় পৌঁছালে একদল সন্ত্রাসী তাকে গুলি ও কুপিয়ে হত্যা করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

ঘটনার পরদিন নিহতের ছোট ভাই লাভলু মিয়া টাঙ্গাইল সদর থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১৫ সালের ১৩ আগস্ট তৎকালীন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা অশোক কুমার সিংহ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

তবে ওই অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেন মামলার বাদী লাভলু মিয়া। পরে আদালতের নির্দেশে মামলাটির পুনঃতদন্তের দায়িত্ব পায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পুনঃতদন্ত শেষে ২০১৮ সালের ২৯ এপ্রিল টাঙ্গাইল সিআইডির পরিদর্শক রফিক উদ্দিন আহম্মেদও একই আট আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

এরপর টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হয়। দীর্ঘ বিচারপ্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম শেষে সোমবার আদালত রায় ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category