• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ঈশ্বরদীতে বিএনপির মিছিলে গুলি, আহত পাঁচ নেতাকর্মী হাতিরঝিলে প্রবাসীকে গুলি, অটোরিকশাচালককে কুপিয়ে জখম গণভোটের রায় বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার ও শেখ হাসিনার রায় কার্যকরের দাবি নাহিদের বিএনপিতে ফেরার আবেদন করেননি রুমিন ফারহানা, জানালেন স্পষ্ট অবস্থান বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রক্রিয়া সহজ করছে সরকার: প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিক বিরোধ, ফের বৈঠক সাদিকুল হত্যা মামলা: সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন বাতিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যের ডাক, রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধের আহ্বান, অপরাধীদের বিচারের দাবি ইউনূসের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মধ্যাহ্নভোজে এনসিপি নেতারা

জ্বালানির দাম বাড়লেও পদত্যাগ দাবি নয়: জাহেদ উর রহমান

newsline24 / ৭২ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
জ্বালানির দাম বাড়লেও পদত্যাগ দাবি নয় জাহেদ উর রহমান
জ্বালানির দাম বাড়লেও পদত্যাগ দাবি নয় জাহেদ উর রহমান

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর জনগণের কষ্ট ও অসন্তোষকে সহানুভূতির সঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, শেখ হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে তিনি সরকারের পদত্যাগ চাইতেন; কিন্তু বর্তমান সরকারের ক্ষেত্রে তা চাওয়া উচিত হবে না। তাঁর ভাষায়, বর্তমান সরকার নির্বাচিত এবং ‘এটা আমাদের সরকার’।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন জাহেদ উর রহমান।

সম্প্রতি সরকার ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে। ২১ সেপ্টেম্বর থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এর ফলে ডিজেলের দাম ১১৫ থেকে বেড়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ থেকে ১৫৫ টাকা, পেট্রল ১৪০ থেকে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ থেকে ১৬৫ টাকা হয়েছে।

এই মূল্যবৃদ্ধির কারণে সরকার অজনপ্রিয় হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সাধারণ মানুষের কষ্ট হচ্ছে এবং আরও কষ্ট হতে পারে। তবে পরিস্থিতি বিবেচনায় সরকারের সিদ্ধান্তকে দেখার জন্য জনগণের কাছে সহানুভূতি প্রত্যাশা করেন তিনি।

আগের সরকারের সময় একই ধরনের সংকট হলে তিনি কেন পদত্যাগের দাবি তুলতেন—তার ব্যাখ্যাও দেন জাহেদ। তিনি বলেন, সে সময়কার সরকারকে তারা নিজেদের সরকার মনে করতেন না এবং ওই সরকারের বৈধতা নিয়েও তারা প্রশ্ন তুলতেন। বর্তমান সরকারকে তিনি সেই একই দৃষ্টিতে দেখছেন না।

তবে মূল্যবৃদ্ধির সমালোচনা হওয়া উচিত নয়—এমন অবস্থানও নেননি তিনি। জাহেদ বলেন, দাম বাড়ানোর সিদ্ধান্ত আরও ভালোভাবে বা কম পরিমাণে করা যেত কি না, তা নিয়ে আলোচনা ও সমালোচনা হতে পারে।

জ্বালানি তেলের দাম বাড়ানোর পেছনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো শর্ত বা চাপ নেই বলেও জানান তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, আইএমএফ সাধারণভাবে সরকারের অতিরিক্ত ভর্তুকি কমানোর নীতির কথা বলে; তবে জনগণের কল্যাণ বিবেচনায় সরকার সব ক্ষেত্রে তাদের প্রতিটি নীতি অনুসরণ করছে না।

এদিকে জ্বালানির দাম বাড়ার প্রভাব নিয়ে রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গও তোলেন তথ্য উপদেষ্টা। তিনি বলেন, দেশে রাজনৈতিক সংকট নেই এবং বিরোধী দল নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করতে পারে। তবে ককটেল বিস্ফোরণ বা বাসে আগুন দিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা বরদাশত করা হবে না। এ ধরনের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে এবং জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category