• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
শিক্ষক দিবসের র‍্যালিতে শেখ হাসিনার স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, ২৫০ জনের বিরুদ্ধে মামলা কাস্টমস-ভ্যাটে বড় রদবদল, বদলি ৯৮ রাজস্ব কর্মকর্তা আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই: ডেপুটি স্পিকার রাষ্ট্রপতি: আপনারা এক পা এগোলে আমি দুই পা যাব নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার পর থানায় উত্তেজনা শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল কারিগর: শিক্ষামন্ত্রী মহাসড়ক পার হতে গিয়ে বাসের ধাক্কায় দম্পতির মৃত্যু শিক্ষকদের মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিতের আশ্বাস ববি হাজ্জাজের শিক্ষায় ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, পাঁচ বছরে বাড়বে বাজেট

জুলাই হত্যাকাণ্ডের মামলায় শ্যোন অ্যারেস্ট হাবিবুল আউয়াল

newsline24 / ২৫ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
জুলাই হত্যাকাণ্ডের মামলায় শ্যোন অ্যারেস্ট হাবিবুল আউয়াল
জুলাই হত্যাকাণ্ডের মামলায় শ্যোন অ্যারেস্ট হাবিবুল আউয়াল

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালকে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাকাণ্ডের মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। ঢাকার আদাবর থানায় দায়ের করা ওই মামলায় রোববার (৪ অক্টোবর) আদালত তার শ্যোন অ্যারেস্টের আবেদন মঞ্জুর করেন।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে এ বিষয়ে শুনানি হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ টিপু সুলতান সাবেক সিইসিকে মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার নথি ও তদন্তসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় ২৩ আগস্ট আদাবর থানায় মামলাটি দায়ের করা হয়। পরবর্তী সময়ে মামলাটির তদন্তে কাজী হাবিবুল আউয়ালের সংশ্লিষ্টতার অভিযোগ সামনে এনে তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে ডিএমপির গোয়েন্দা বিভাগ।

আদালতে দেওয়া আবেদনে বলা হয়েছে, কাজী হাবিবুল আউয়াল ২০২৩ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। ওই সময়ে ২০২৪ সালের জাতীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে তৎকালীন সরকারকে পুনরায় ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে তিনি প্রত্যক্ষ ভূমিকা পালন করেন এবং এতে নির্বাচন কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

তদন্তের স্বার্থে মামলার ঘটনার মূল রহস্য উদঘাটন এবং সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে তাকে এ মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো প্রয়োজন বলেও আবেদনে উল্লেখ করা হয়।

এর আগে ২০২৪ সালের জাতীয় নির্বাচনসহ ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনকে কেন্দ্র করে ভোট জালিয়াতি ও সাংবিধানিক লঙ্ঘনের অভিযোগে করা একটি মামলায় গ্রেফতার হন হাবিবুল আউয়াল। গত ২৫ জুন ২০২৫ ঢাকার মগবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ওই মামলায় তার বিরুদ্ধে জালিয়াতি, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ, ভোট প্রভাবিত করতে মিথ্যা তথ্য দেওয়া এবং রাষ্ট্রদ্রোহের মতো অভিযোগ আনা হয়েছে।

দীর্ঘ সময় কারাগারে থাকার পর বয়স ও শারীরিক জটিলতা বিবেচনায় গত ২১ সেপ্টেম্বর হাইকোর্ট তাকে পাসপোর্ট জমা রাখার শর্তে জামিন দেন। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করেন। এ বিষয়ে আপিল বিভাগে আগামী ২৬ অক্টোবর শুনানির দিন ধার্য রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category