• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম:
‘সাপকে বিশ্বাস করবেন, জামায়াতকে নয়’: ফজলুর রহমান কৃষকদের স্বীকৃতিতে জাতীয় পুরস্কারের উদ্যোগ রাষ্ট্রপতির বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় স্কুলছাত্রী হত্যা, ১৯ বছর পর আসামির ফাঁসি ‘বেয়াদব ডেঙ্গু মশা এখন দিনে কামড়ায়, রাতেও কামড়ায়’ খাল বাঁচাতে ঢাকায় বড় উদ্যোগ, ৫৫ খালের পাশে নির্মাণ হবে ওয়াকওয়ে নারায়ণগঞ্জে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি, গ্রেপ্তার ৫ ২৭ বছর পর ধরা পড়লেন এরশাদ শিকদারের সহযোগী জয়নাল বোয়িং কেনায় বাংলাদেশের স্বার্থ, মাহদী আমিনের স্পষ্ট বার্তা দুষ্কৃতকারীর দলীয় পরিচয় দেখবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ‘বিএনপি চাঁদাবাজ দল’—সালমানের অভিযোগে স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব

চুয়েটে নতুন উপাচার্যের বিরুদ্ধে লাল কার্ড, অচলাবস্থা

newsline24 / ১৭ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
চুয়েটে নতুন উপাচার্যের বিরুদ্ধে লাল কার্ড, অচলাবস্থা
চুয়েটে নতুন উপাচার্যের বিরুদ্ধে লাল কার্ড, অচলাবস্থা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের নিয়োগকে কেন্দ্র করে আন্দোলন আরও তীব্র হয়েছে। শনিবার দুপুরে বিক্ষোভ মিছিল থেকে নবনিযুক্ত উপাচার্যকে ‘লাল কার্ড’ দেখিয়ে তার নিয়োগ প্রত্যাখ্যানের বার্তা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই দাবিতে শিক্ষক-কর্মকর্তাদের কর্মবিরতিও অব্যাহত রয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অচলাবস্থা তৈরি হয়েছে।

শনিবার দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারসংলগ্ন সড়ক থেকে লাল কার্ড প্রদর্শনের মধ্য দিয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা মিছিলে যোগ দেন। পরে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বর ঘুরে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে লাল কার্ড দেখা যায়। এ সময় তারা ‘অনলাইন ভিসি মানি না’, ‘রেড কার্ড টু অনলাইন ভিসি’সহ বিভিন্ন স্লোগান দেন।

পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিবুর রহমান বলেন, অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম দায়িত্বে থাকার ৫৬ দিনে শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কর্মপরিকল্পনার মাধ্যমে চুয়েটকে আধুনিকায়নের চেষ্টা করেছেন। তার দাবি, নতুন উপাচার্য শিক্ষার্থীদের চলমান আন্দোলনকে ৩০ থেকে ৩৫ জনের আন্দোলন হিসেবে উল্লেখ করেছেন। কিন্তু প্রতিটি হল থেকে শত শত শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এ কারণে নতুন উপাচার্যের বক্তব্য এবং অনলাইনে যোগদানের সিদ্ধান্ত তারা প্রত্যাখ্যান করছেন।

রাতভর প্রধান ফটকে শিক্ষার্থীদের অবস্থান

নবনিযুক্ত উপাচার্য ক্যাম্পাসে আসতে পারেন—এমন খবর ছড়িয়ে পড়ার পর শুক্রবার দিবাগত রাত থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রাতভর তারা সেখানে অবস্থান করে ক্যাম্পাসে প্রবেশকারী যানবাহন ও ব্যক্তিদের বিষয়ে নজর রাখেন। শনিবার সকালেও প্রধান ফটকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে তাদের অবস্থান অব্যাহত ছিল।

সকালে আন্দোলনের নতুন কর্মসূচি হিসেবে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ চত্বর ও একাডেমিক ভবনের দেয়ালে প্রতিবাদী ও ব্যঙ্গাত্মক গ্রাফিতি আঁকেন শিক্ষার্থীরা। সকাল ১০টার দিকে শুরু হওয়া এসব গ্রাফিতিতে উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্ত প্রত্যাহার এবং অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে স্বপদে পুনর্বহালের দাবি তুলে ধরা হয়।

নিয়োগের পর থেকেই আন্দোলন

চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগের পর থেকেই শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। গত ২১ সেপ্টেম্বর সরকার অধ্যাপক সায়েমকে সরিয়ে কুয়েটের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেয়।

নিয়োগের পর শিক্ষার্থীরা প্রথমে অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেন। পরে আন্দোলনের পরিধি বাড়তে থাকে। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ে শাটডাউন কর্মসূচি দেওয়া হয়। কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন ও বিক্ষোভের পাশাপাশি গণস্বাক্ষর কর্মসূচিও পালন করেন শিক্ষার্থীরা।

আন্দোলনের তৃতীয় দিনে শিক্ষার্থীরা পরিচয়পত্রসহ গণস্বাক্ষর করেন। এতে তারা অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবির প্রতি সমর্থন জানান। চতুর্থ দিনেও শাটডাউনের পাশাপাশি গ্রাফিতি, স্লোগান ও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকে।

শিক্ষক-কর্মকর্তারাও কর্মবিরতিতে

শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে শিক্ষক-কর্মকর্তাদের কর্মসূচিও জোরদার হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর রাতে ভার্চুয়াল সভায় জরুরি সেবা ছাড়া ক্যাম্পাসে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেয় চুয়েট শিক্ষক সমিতি।

একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের অফিসার্স ও কর্মচারী সমিতিও সংহতি জানিয়েছে। শিক্ষার্থীদের শাটডাউন, প্র


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category