• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ঈশ্বরদীতে বিএনপির মিছিলে গুলি, আহত পাঁচ নেতাকর্মী হাতিরঝিলে প্রবাসীকে গুলি, অটোরিকশাচালককে কুপিয়ে জখম গণভোটের রায় বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার ও শেখ হাসিনার রায় কার্যকরের দাবি নাহিদের বিএনপিতে ফেরার আবেদন করেননি রুমিন ফারহানা, জানালেন স্পষ্ট অবস্থান বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রক্রিয়া সহজ করছে সরকার: প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিক বিরোধ, ফের বৈঠক সাদিকুল হত্যা মামলা: সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন বাতিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যের ডাক, রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধের আহ্বান, অপরাধীদের বিচারের দাবি ইউনূসের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মধ্যাহ্নভোজে এনসিপি নেতারা

কৃষকদের স্বীকৃতিতে জাতীয় পুরস্কারের উদ্যোগ রাষ্ট্রপতির

newsline24 / ৪৮ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
কৃষকদের স্বীকৃতিতে জাতীয় পুরস্কারের উদ্যোগ রাষ্ট্রপতির
কৃষকদের স্বীকৃতিতে জাতীয় পুরস্কারের উদ্যোগ রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের কৃষকরাই অর্থনীতি ও খাদ্য উৎপাদনের মূল চালিকাশক্তি। তাদের শ্রম, মেধা ও উদ্ভাবনী উদ্যোগের কারণেই কৃষি খাত এগিয়ে যাচ্ছে। কৃষকদের সম্মান ও উৎসাহ দিতে কৃষি ক্ষেত্রে নতুন উদ্ভাবন এবং অসামান্য অবদানের জন্য ‘রাষ্ট্রপতি কৃষি পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি মো. সিদ্দিকুর রহমান কুল ময়েজের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাক্ষাতের বিষয়টি সাংবাদিকদের জানান।

রাষ্ট্রপতি বলেন, কৃষকরা দেশের ‘আসল ও শ্রেষ্ঠ মানুষ’ এবং তারাই দেশ গড়ার যোদ্ধা। দল, মত ও পথের পার্থক্য ভুলে কৃষকদের সামগ্রিক উন্নয়ন এবং স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে একটি কেন্দ্রীয় কৃষক সংগঠন গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি কৃষকদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে কৃষকদের সমস্যা ও দাবিগুলো যথাযথভাবে তুলে ধরতে কৃষি ও বাণিজ্য মন্ত্রণালয়সহ সরকারের সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগের পরামর্শ দেন। কৃষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে সংগঠিত আন্দোলনে রূপ দেওয়ার আহ্বানও জানান তিনি।

কৃষির গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, দেশের সবচেয়ে ইতিবাচক খাতগুলোর একটি হলো কৃষি। কৃষকের ঘাম ও কঠোর পরিশ্রমের পাশাপাশি উচ্চফলনশীল নতুন জাত উদ্ভাবন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং প্রযুক্তির যথাযথ প্রয়োগের ফলে দেশে ফসল উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

তিনি আরও বলেন, কৃষকেরা দুর্নীতির সঙ্গে যুক্ত না হয়ে সমাজ ও রাষ্ট্রের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাই তাদের ন্যায্য অধিকার, সম্মান এবং উৎপাদিত পণ্যের উপযুক্ত মূল্য নিশ্চিত করা জরুরি।

কৃষিপণ্যের ন্যায্যমূল্যে জোর

কৃষকের অন্যতম বড় সমস্যা হিসেবে কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পাওয়ার বিষয়টি উঠে আসে বৈঠকে। রাষ্ট্রপতি বলেন, কৃষিপণ্য ও শস্য যাতে দ্রুত ও সহজে ভোক্তার কাছে পৌঁছাতে পারে এবং কৃষক যাতে উৎপাদিত পণ্যের যথাযথ দাম পান, সে জন্য কার্যকর বিপণন ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।

এ জন্য কৃষকদের আরও উদ্যোগী, সচেতন ও সজাগ হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত এবং কৃষকদের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।

রাষ্ট্রপতি জানান, কৃষকদের জন্য একটি নতুন স্কিম চালু করা হয়েছে, যার আওতায় ইতোমধ্যে ৩ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া বর্তমান সরকার কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফ করেছে বলেও তিনি উল্লেখ করেন।

সহজ শর্তে কম সুদে কৃষিঋণ দেওয়ার ব্যবস্থা করা এবং কৃষি ও কৃষকের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের সুফল অচিরেই কৃষকরা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপতি। এনজিও থেকে নেওয়া ঋণের সুদ কমানোর বিষয়েও উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

কৃষকদের দাবিগুলোও তুলে ধরা হয়

সাক্ষাৎকালে বাংলাদেশ কৃষক সমিতির পক্ষ থেকে কৃষকদের উন্নয়ন ও সুরক্ষায় বেশ কয়েকটি দাবি রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা, বিনা সুদে ঋণের ব্যবস্থা, কৃষকদের স্বীকৃতি দিতে কৃষক দিবস পালন এবং জাতীয় পর্যায়ে কৃষকদের পুরস্কৃত করা।

এ ছাড়া শস্যবীমা চালু, জেলা ও উপজেলা পর্যায়ের আইনশৃঙ্খলা-সংক্রান্ত কমিটিতে কৃষকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, বজ্রপাত ও সাপের কামড় থেকে কৃষকদের সুরক্ষা এবং কৃষি উপকরণ সহজলভ্য ও সুলভ মূল্যে সরবরাহের দাবিও জানানো হয়।

প্রতিনিধি দলে ছিলেন সমিতির সভাপতি মো. সিদ্দিকুর রহমান কুল ময়েজ ছাড়াও মো. আব্দুল জলিল, মো. হাসান আলী, মোছা. বেলী বেগম, মো. আবু তালেব জোয়াদ্দার, মো. হাফিজুর রহমান মুকুল, তোফাজ্জল হোসাইন (পল্টি) ও শওকত আলম।

রপ্তানি ও আধুনিক কৃষিতে জোর

বাংলাদেশে উৎপাদিত ফলমূল ও বিভিন্ন কৃষিজাত পণ্যের আন্তর্জাতিক বাজারে চাহিদা এবং সম্ভাবনার কথাও উল্লেখ করেন রাষ্ট্রপতি। আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য বিদেশে রপ্তানিতে কৃষকদের আরও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

কৃষি প্রক্রিয়াজাত শিল্প-কারখানা গড়ে তোলা, আধুনিক হিমাগার স্থাপন এবং খামারে সৌরবিদ্যুৎ বা সোলার প্যানেল ব্যবহারের ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রপতি। এসব উদ্যোগ কৃষিপণ্যের সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে নতুন সুযোগ তৈরি করতে পারে বলে তিনি মত দেন।

এ সময় কৃষক সমিতির সভাপতি ঈশ্বরদীতে কৃষিক্ষেত্রে অবদান রাখা ৭০ বছরের বেশি বয়সী কৃষকদের সংবর্ধনা এবং আধুনিক কৃষিপণ্য প্রদর্শন ও বাণিজ্যিকীকরণ নিয়ে মেলার আয়োজনের পরিকল্পনার কথা রাষ্ট্রপতিকে জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য তাকে আমন্ত্রণ জানানো হলে রাষ্ট্রপতি সেখানে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবরাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category