• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
এক বছরের মধ্যেই বদলে যাবে পুঁজিবাজারের চেহারা: অর্থমন্ত্রী প্রতিটি সিটি করপোরেশন-জেলায় হবে মাস্টারপ্ল্যান: প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আরও জটিল, সীমান্তে বাড়ছে ঝুঁকি ‘পথশিশুদের ঘরে ফেরাতে ব্যবস্থা করবেন প্রধানমন্ত্রী: ডেপুটি স্পিকার’ কোনো ব্যক্তির দায় নেবে না দল, কঠোর হওয়ার বার্তা বাবরের সার মজুতের ঘটনায় জামায়াত নেতার সদস্যপদ বাতিল কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে ফিরবে পূর্ণ সক্ষমতা নারায়ণগঞ্জে পরিত্যক্ত জমিদার বাড়িতে বিদেশি পিস্তল উদ্ধার ঘুমন্ত শিশুকে ডেকে নেওয়ার অভিযোগ, মাদরাসাশিক্ষক পলাতক রাজধানীর বৃত্তাকার সড়ক নির্মাণে গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

কুষ্টিয়ায় আইজিপি শিক্ষাবৃত্তি,অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

newsline24 / ৬৮৯ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

ঢাকা নিউজলাইন ডেস্কঃ বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির উদ্যোগে এসএসসি ও এইচএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্র-ছাত্রীদের আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২০ মে ২০২৬) দুপুর ১২টায় কুষ্টিয়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার ও পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের সভাপতি জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “আজকের এই মেধাবৃত্তি তোমাদের সামনের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে। দেশ উন্নত ও সমৃদ্ধ হলে তবেই মা-বাবার ত্যাগ সার্থক হবে। তোমরা যেমন ভালো ফলাফলের মাধ্যমে পরিবারকে গর্বিত করেছ, তেমনি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতেও সচেষ্ট থাকতে হবে।”তিনি আরও বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমেও শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। পরে তিনি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার ও বিআরপিওডব্লিউএ কুষ্টিয়ার সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ মওলা বকস্ এবং অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার ও সেক্রেটারি জনাব মোঃ শহিদুল্লাহ।এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, কুষ্টিয়ার অধ্যক্ষ জনাব মোঃ নাজমুল আরেফিন, শিক্ষকবৃন্দ, অভিভাবক এবং সুধীজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category