• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম:
গণভোটের রায় বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার ও শেখ হাসিনার রায় কার্যকরের দাবি নাহিদের বিএনপিতে ফেরার আবেদন করেননি রুমিন ফারহানা, জানালেন স্পষ্ট অবস্থান বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রক্রিয়া সহজ করছে সরকার: প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিক বিরোধ, ফের বৈঠক সাদিকুল হত্যা মামলা: সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন বাতিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যের ডাক, রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধের আহ্বান, অপরাধীদের বিচারের দাবি ইউনূসের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মধ্যাহ্নভোজে এনসিপি নেতারা চাকরির সাক্ষাৎকার দিতে গিয়ে ছাত্রদলের হাতে আটক সাবেক ছাত্রলীগ নেত্রী তাপসী ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, ভিভিআইপি ঘোষণা

এমপি গাজী নজরুলের স্ত্রী মরিয়মের মৃত্যু, ওবায়দুরকে চান বাবা

newsline24 / ৫৮ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
এমপি গাজী নজরুলের স্ত্রী মরিয়মের মৃত্যু, ওবায়দুরকে চান বাবা
এমপি গাজী নজরুলের স্ত্রী মরিয়মের মৃত্যু, ওবায়দুরকে চান বাবা

রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাটে মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় তাঁর মামা মো. ওবায়দুর রহমানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ। তাঁর অভিযোগ, ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করে ১০ লাখ টাকা দাবি এবং পরে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় ওবায়দুর জড়িত। তাঁকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হলে মেয়ের মৃত্যুর পেছনের অনেক তথ্য বেরিয়ে আসবে বলে দাবি করেন তিনি।

মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন মাসুম বিল্লাহ। তিনি অভিযোগ করেন, গত ১৩ জুলাই মরিয়মের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ধারণ করেন ওবায়দুর রহমান। ওই দিন সন্ধ্যায় ফোন করে তাঁর কাছে ১০ লাখ টাকা দাবি করা হয়। টাকা না দেওয়ায় ২০ জুলাই রাতে মরিয়ম ও তাঁর স্বামী গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলে দাবি করেন তিনি।

মাসুম বিল্লাহর ভাষ্য, ভিডিও ছড়িয়ে পড়ার পর মরিয়ম মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। বাবা-মায়ের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলতে পারতেন না। তাঁদের সামনে গেলে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়তেন। তিনি বলেন, পরিবারের সদস্য হিসেবে ওবায়দুরকে বিশ্বাস করেই মেয়েকে তাঁর কাছে যেতে দিয়েছিলেন। সেই বিশ্বাসের সুযোগ নিয়ে ভিডিও ধারণ করা হয়েছে বলে অভিযোগ তাঁর।

মরিয়মের বাবা আরও দাবি করেন, ১৩ জুলাই ওবায়দুরের ফোনকলের রেকর্ড যাচাই করলে ১০ লাখ টাকা চাওয়ার বিষয়টি পাওয়া যেতে পারে। তাঁর অভিযোগ, ভিডিওগুলো ব্যবহার করে আগে মরিয়ম ও তাঁর পরিবারকে ব্ল্যাকমেইলের চেষ্টা করা হয়েছিল। টাকা না দেওয়ার পরই ভিডিওগুলো ছড়িয়ে দেওয়া হয়।

গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর সংসদ ভবনের বিপরীতে ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, সেখানে গাজী নজরুল ইসলাম তাঁর দুই স্ত্রীকে নিয়ে থাকতেন।

এ ঘটনায় ওই রাতেই মরিয়মের বাবা শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি ওবায়দুর রহমানকে এখনো গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে ডিএমপির তেজগাঁও গোয়েন্দা বিভাগ (ডিবি)। মামলাটি বর্তমানে ডিবি তদন্ত করছে।

মাসুম বিল্লাহ বলেন, তাঁর মেয়ের বয়স তখন মাত্র ১৮ বছর ছিল। একজন মামা হিসেবে ওবায়দুরের কাছ থেকে তিনি মেয়ের নিরাপত্তা ও সহযোগিতা প্রত্যাশা করেছিলেন। তাঁর অভিযোগ, সেই বিশ্বাসই শেষ পর্যন্ত মরিয়মের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনে।

ওবায়দুর রহমানকে দ্রুত গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন মরিয়মের বাবা। তাঁর ভাষ্য, মেয়ের মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্ট প্রকৃত ঘটনা জানতে হলে মামলার এই আসামিকে আইনের আওতায় আনা জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category