• শনিবার, ৩০ মে ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম:
পর্দা উঠতে যাচ্ছে CSL Season 10 এর জমজমাট আসর কুষ্টিয়ার দৌলতপুরে ফিলিপনগরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা আশংকাজন ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত শৃঙ্খলা ও পেশাদারিত্বে উজ্জ্বল ময়মনসিংহ জেলা পুলিশ-মাসিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত মেধা ও স্বচ্ছতায় উজ্জ্বল টিআরসি নিয়োগ: ময়মনসিংহে চূড়ান্ত ফল প্রকাশ,নির্বাচিত ৯৬ জন ভেড়ামারায় সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা’র মতবিনিময় সভা অনুষ্ঠিত নাটোরের লালপুরে গভীর রাতে অস্ত্রসহ ৪ জন আটক,পিস্তল-গুলি উদ্ধার কুষ্টিয়ায় আইজিপি শিক্ষাবৃত্তি,অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা পদ্মার চরে গভীর রাতে গুলিবর্ষণ,‘বিল্লাল বাহিনী’র আতঙ্ক, অপহরণ ও চাঁদাবাজির অভিযোগ স্থানীয়দের,কুষ্টিয়া-রাজশাহী সীমান্ত চরাঞ্চল।। মাদক উদ্ধারে দেশসেরা ময়মনসিংহ পুলিশ,সেরা এসপি কামরুল হাসান

ঢাকায় দৌলতপুরবাসীর উদ্যোগে বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব-১৪৩৩ উদযাপন

newsline24 / ৪৯৮ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
Screenshot

আব্দুস সবুর।। পহেলা বৈশাখ উপলক্ষ্যে প্রথমবারের মতো ঢাকাস্থ দৌলতপুরবাসীদের অংশগ্রহণে বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব-১৪৩৩ উদযাপিত হয়েছে।গতকাল রাজধানীর মহাখালী জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট সংলগ্ন খেলার মাঠে “ঢাকাস্থ দৌলতপুরবাসী” ও “ভয়েস অব ফিলিপনগর”-এর যৌথ আয়োজনে সার্বজনীন এই উৎসব অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রায় ৪০০ জন দৌলতপুরবাসী অংশগ্রহণ করেন। সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উৎসবের শুভ উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আরমা গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,রাজনীতিবিদ শামীম রেজা মোল্লা, হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম সরোয়ার, ডা. আবু সায়েম,ডা. আরিফ রেজা,ডা. রুবিনা আখতার,ডা.উম্মে সালমা,কৃষকদল নেতা জুলফিকার আলী ভুট্রো,কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল নাহিয়ান সজীব,পলাশ দেওয়ানসহ আরও অনেকে।উৎসবকে প্রাণবন্ত করতে বিভিন্ন বয়সভিত্তিক ও ঐতিহ্যবাহী খেলার আয়োজন করা হয়।এর মধ্যে ছিল শিশুদের দৌড় প্রতিযোগিতা, মহিলাদের বালিশ খেলা,পুরুষদের জন্য হাড়ি ভাঙা এবং বল নিক্ষেপ প্রতিযোগিতা।উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত সকলের জন্য পরিবেশন করা হয় বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা-ইলিশ।সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন দেশবরেণ্য শিল্পী মোখলেসুর রহমান মিন্টু,বাবু সরকার,সরকার আমিরুল ইসলাম,চন্দন বাবু ও লিনা মন্ডলসহ অন্যান্য শিল্পীরা।দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের মাধ্যমে।অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ডা. রাশেদুল হাসান রিপন,প্রকৌশলী সাকীল খান,কাজল সরকার, সুমন রেজা,তুষার কবিরাজ,প্রকৌশলী মো.মিজানুর রহমান, রাজু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category