• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সার না পেয়ে ক্ষুব্ধ কৃষকের থাপ্পড়ে লাঞ্ছিত কৃষি কর্মকর্তা টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগ, পুলিশের আগেই জানালা ভেঙে পালালেন নারী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ ব্যাংকের পর্ষদে বসতে পারবেন না মন্ত্রী-এমপিরা, কমছে পরিচালকদের মেয়াদও শ্রমবাজারের চাহিদা ছাড়া বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলা যাবে না: শিক্ষামন্ত্রী মেসির বিরুদ্ধে লাল কার্ড না দেওয়ায় ক্ষোভ ঝাড়লেন তাপিয়া বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে গভীর রাতে ককটেল হামলা জাতীয় ঐক্যের উদ্যোগ: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপির চার নেতা সহিংসতার ফাঁদে পা দিয়ে রাজনৈতিকভাবে কোণঠাসা আ.লীগ: শফিকুল আলম সিরাজগঞ্জে মনোনয়ন ফরম তুলতেই বিএনপি নেতাদের ওপর হামলা, আহত ৫

সামুদ্রিক অপরাধ দমনে নিরলসভাবে কাজ করছে কোস্ট গার্ড: স্বরাষ্ট্রমন্ত্রী

newsline24 / ৩৪ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
সামুদ্রিক অপরাধ দমনে নিরলসভাবে কাজ করছে কোস্ট গার্ড স্বরাষ্ট্রমন্ত্রী
সামুদ্রিক অপরাধ দমনে নিরলসভাবে কাজ করছে কোস্ট গার্ড স্বরাষ্ট্রমন্ত্রী

সামুদ্রিক অপরাধ দমন, জলদস্যুতা প্রতিরোধ এবং দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, বর্তমানে অফশোর প্যাট্রল ভেসেল (ওপিভি) হিসেবে ব্যবহৃত জাহাজগুলো বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের নজরদারি ও টহল কার্যক্রমকে বহুগুণ শক্তিশালী করেছে। ভবিষ্যতে এ সক্ষমতা আরও বাড়াতে নতুন অফশোর ও কোস্টাল প্যাট্রল ভেসেল সংগ্রহের বিষয়েও সরকার কাজ করছে।

রোববার ইতালির কোস্ট গার্ডের কমান্ড্যান্ট অ্যাডমিরাল সারগিও লিয়ারদোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। বৈঠকে বাংলাদেশ ও ইতালির দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি সমুদ্রসীমার নিরাপত্তা, সামুদ্রিক অপরাধ প্রতিরোধ এবং দুই দেশের কোস্ট গার্ডের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের সমুদ্রসীমায় বিশেষ করে গভীর সমুদ্রে টহল ও নজরদারির সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে ভবিষ্যতে উপযুক্ত দেশ থেকে সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে অফশোর ও কোস্টাল প্যাট্রল ভেসেল সংগ্রহের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন দুই দেশের প্রতিনিধিরা।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিরক্ষা ও নিরাপত্তা সরঞ্জাম সংগ্রহের ক্ষেত্রে স্বচ্ছতা এবং প্রতিযোগিতামূলক প্রক্রিয়া নিশ্চিত করা জরুরি। জাহাজ সংগ্রহের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এসব নীতি অনুসরণ করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

বাংলাদেশ ও ইতালির কোস্ট গার্ডের মধ্যে প্রাতিষ্ঠানিক সম্পর্ক আরও শক্তিশালী করতেও বৈঠকে আলোচনা হয়। দুই বাহিনীর মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলোকে একটি কাঠামোর মধ্যে আনতে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের সম্ভাব্যতা নিয়ে উভয়পক্ষ ফলপ্রসূ আলোচনা করেছে।

সাক্ষাৎকালে বাংলাদেশ কোস্ট গার্ডের প্রশিক্ষণ কার্যক্রম ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির উদ্যোগের কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, সম্প্রতি বাংলাদেশ কোস্ট গার্ড দেশীয় কর্মকর্তাদের পাশাপাশি সাতটি বন্ধুপ্রতিম দেশের কর্মকর্তাদের অংশগ্রহণে ‘ব্রাউন ওয়াটার অপারেশন (বিডব্লিউও) এবং মানবপাচার প্রতিরোধ (এএইচটি) কোর্স-২০২৬’ সফলভাবে সম্পন্ন করেছে।

এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে সামুদ্রিক ও উপকূলীয় এলাকায় অভিযান পরিচালনা, অপরাধ প্রতিরোধ এবং মানবপাচার মোকাবিলায় অংশগ্রহণকারী কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। আগামী বছর আয়োজিতব্য এ প্রশিক্ষণ কোর্সে ইতালির কোস্ট গার্ডের কর্মকর্তাদের অংশগ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হবে বলেও জানান মন্ত্রী।

অন্যদিকে, বাংলাদেশ কোস্ট গার্ডের পেশাদারত্ব ও কার্যক্রমের প্রশংসা করেন ইতালির কোস্ট গার্ডের কমান্ড্যান্ট অ্যাডমিরাল সারগিও লিয়ারদো। তিনি জলদস্যুতা দমনে ইতালির কোস্ট গার্ডের অর্জিত অভিজ্ঞতা এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

দুই দেশের কোস্ট গার্ডের সক্ষমতা ও পারস্পরিক বোঝাপড়া বাড়াতে নিয়মিত যৌথ মহড়া, সেমিনার এবং পেশাগত অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি আয়োজনের বিষয়েও ঐকমত্য হয়। এসব উদ্যোগের মাধ্যমে দুই বাহিনীর মধ্যে আন্তঃকার্যক্ষমতা বাড়বে এবং সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, বঙ্গোপসাগর বাংলাদেশের অর্থনীতি, বাণিজ্য ও সামুদ্রিক সম্পদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সমুদ্র এলাকায় মৎস্যসম্পদ সংরক্ষণ, অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, চোরাচালান ও জলদস্যুতা প্রতিরোধে কোস্ট গার্ডের ভূমিকা গুরুত্বপূর্ণ। বিশেষ করে গভীর সমুদ্রে নিয়মিত টহল এবং আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি এসব অপরাধ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে। এ কারণে জাহাজ সংগ্রহ, প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগকে কোস্ট গার্ডের দীর্ঘমেয়াদি সক্ষমতা উন্নয়নের অংশ হিসেবে দেখা হচ্ছে।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদ এবং রাজনৈতিক-১ অধিশাখার যুগ্ম সচিব রেবেকা খান উপস্থিত ছিলেন। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ কোস্ট গার্ড ও ইতালির প্রতিনিধিদলের ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category