• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
১২ লাখ টাকা ধার নিয়ে ফেরত না দেওয়ার অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি-বিজিবি নায়েকের বিরুদ্ধে থানায় জিডি শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান কুষ্টিয়ায় বাসার গেটে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, অভিযুক্ত কিশোর পলাতক দেশে ১১ হাজার ৮৮০ ক্রীড়া শিক্ষক নিয়োগের উদ্যোগ সরকারের হাসপাতালের খাবার নিয়ে প্রশংসা, হামের মৃত্যুতে দায় স্বীকার স্বাস্থ্যমন্ত্রীর অন্য মেয়ের সঙ্গে কথা বলা নিয়ে বিরোধ, প্রেমিককে ছুরিকাঘাত ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে সরকারের উদ্যোগ: রাষ্ট্রপতি শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের বৈধতা খতিয়ে দেখছে সরকার কর্মসংস্থানের প্রতিশ্রুতি, বাস্তবায়নে সরকারের দৃশ্যমান অগ্রগতি কোথায়? জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়ছে এনসিপির, তবু জোট ছাড়ছে না

সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে তারেক রহমান

newsline24 / ৩৩ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে তারেক রহমান
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে তারেক রহমান

জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। সংসদের কার্যক্রম পরিচালনা এবং অধিবেশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে এ বৈঠকে বসেছেন কমিটির সদস্যরা।

রোববার (৮ নভেম্বর) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে বৈঠকটি শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন জাতীয় সংসদের স্পিকার ও কার্য উপদেষ্টা কমিটির সভাপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতি ছাড়াও সরকারি দল ও বিরোধী দলের গুরুত্বপূর্ণ নেতারা অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন বিরোধীদলীয় নেতা ও কমিটির সদস্য ডা. মো. শফিকুর রহমান। এ ছাড়া কমিটির সদস্য হিসেবে উপস্থিত আছেন ড. খন্দকার মোশাররফ হোসেন ও গয়েশ্বর চন্দ্র রায়।

সরকারের পক্ষ থেকে বৈঠকে যোগ দিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানও কমিটির সদস্য হিসেবে বৈঠকে উপস্থিত রয়েছেন।

বৈঠকে আরও অংশ নিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ ও কমিটির সদস্য নূরুল ইসলাম মনি এবং বিরোধীদলীয় চিফ হুইপ ও কমিটির সদস্য মো. নাহিদ ইসলাম। এ ছাড়া কমিটির সদস্য এ টি এম আজহারুল ইসলামও বৈঠকে উপস্থিত রয়েছেন।

সংসদের কার্য উপদেষ্টা কমিটি জাতীয় সংসদের অধিবেশনের সময়সূচি, কার্যক্রমের অগ্রাধিকার এবং অধিবেশন পরিচালনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংসদীয় কার্যক্রম যাতে সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় এবং সরকারি ও বিরোধী দলের সদস্যরা আলোচনায় যথাযথ সুযোগ পান, সে বিষয়গুলোও এ কমিটির আলোচনার আওতায় থাকে।

বিশেষ করে সংসদের অধিবেশন চলাকালে কোন কোন বিষয়ে আলোচনা হবে, গুরুত্বপূর্ণ বিল ও প্রস্তাবের জন্য কতটুকু সময় বরাদ্দ রাখা হবে এবং অধিবেশনের সামগ্রিক কার্যপরিকল্পনা কী হবে—এসব বিষয়ে কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ।

রোববারের এ বৈঠকেও সংসদের কার্যক্রমসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে বৈঠকে কী কী বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category