• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম:
ঈশ্বরদীতে বিএনপির মিছিলে গুলি, আহত পাঁচ নেতাকর্মী হাতিরঝিলে প্রবাসীকে গুলি, অটোরিকশাচালককে কুপিয়ে জখম গণভোটের রায় বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার ও শেখ হাসিনার রায় কার্যকরের দাবি নাহিদের বিএনপিতে ফেরার আবেদন করেননি রুমিন ফারহানা, জানালেন স্পষ্ট অবস্থান বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রক্রিয়া সহজ করছে সরকার: প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিক বিরোধ, ফের বৈঠক সাদিকুল হত্যা মামলা: সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন বাতিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যের ডাক, রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধের আহ্বান, অপরাধীদের বিচারের দাবি ইউনূসের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মধ্যাহ্নভোজে এনসিপি নেতারা

নোয়াখালীতে ঘুমন্ত ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা, সাবেক স্ত্রী-শাশুড়ি আটক

newsline24 / ৮১ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
নোয়াখালীতে ঘুমন্ত ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা, সাবেক স্ত্রী-শাশুড়ি আটক
নোয়াখালীতে ঘুমন্ত ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা, সাবেক স্ত্রী-শাশুড়ি আটক

নোয়াখালীর সদর উপজেলায় ঘুমন্ত অবস্থায় কামাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তাঁর সাবেক স্ত্রী, শাশুড়ি ও শ্যালকের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী তানিয়া (৩০) ও শাশুড়ি করফুলের নেছাকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকে অভিযুক্ত শ্যালক আকাশ পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নোয়ান্নই ইউনিয়নের পূর্ব দুর্গানগর গ্রামের মোহাম্মদিয়া নুরানী মাদ্রাসার মসজিদের পুকুরঘাটে এ হত্যাকাণ্ড ঘটে। সোমবার (১২ অক্টোবর) সকালে সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

নিহত কামাল হোসেন সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের চরমজিদের এরশাদ কলোনির বাসিন্দা ওহিদুর রহমানের ছেলে। তাঁর সাবেক স্ত্রী তানিয়া সদর উপজেলার পূর্ব দুর্গানগর গ্রামের আমজাদ হাজী মসজিদ বাড়ির আমির হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুয়া খেলার আসক্তি নিয়ে কামাল ও তানিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে প্রায় চার-পাঁচ বছর আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। তাঁদের ১১ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। বিচ্ছেদের পরও কামাল সাবেক শ্বশুরবাড়ির এলাকায় গিয়ে তানিয়াকে বিভিন্নভাবে বিরক্ত করতেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, কয়েক দিন আগে কামাল ওই এলাকায় গেলে সাবেক শ্বশুরবাড়ির লোকজন তাঁকে বাড়িতে থাকতে দেননি। এরপর থেকে মেয়েকে দেখার আশায় তিনি সাবেক শ্বশুরবাড়ির পাশের মাদ্রাসা এলাকায় রাত কাটাতেন।

ঘটনার আগের দিন শনিবার রাতে কামাল মাদ্রাসার মাঠে সাবেক শ্বশুর আমির হোসেনকে একা পেয়ে মারধর করে আহত করেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এ ঘটনার জের ধরে রোববার রাতে মাদ্রাসার মসজিদের পুকুরঘাটে ঘুমিয়ে থাকা কামালের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। এতে তাঁর সাবেক স্ত্রী তানিয়া, শাশুড়ি করফুলের নেছা ও শ্যালক আকাশ জড়িত ছিলেন বলে দাবি স্থানীয়দের। হামলায় কামালকে মারধরের পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইদ্রিসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করা হয়েছে। অন্য অভিযুক্ত আকাশ পলাতক রয়েছেন। ঘটনার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category