• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম:
ঈশ্বরদীতে বিএনপির মিছিলে গুলি, আহত পাঁচ নেতাকর্মী হাতিরঝিলে প্রবাসীকে গুলি, অটোরিকশাচালককে কুপিয়ে জখম গণভোটের রায় বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার ও শেখ হাসিনার রায় কার্যকরের দাবি নাহিদের বিএনপিতে ফেরার আবেদন করেননি রুমিন ফারহানা, জানালেন স্পষ্ট অবস্থান বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রক্রিয়া সহজ করছে সরকার: প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিক বিরোধ, ফের বৈঠক সাদিকুল হত্যা মামলা: সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন বাতিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যের ডাক, রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধের আহ্বান, অপরাধীদের বিচারের দাবি ইউনূসের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মধ্যাহ্নভোজে এনসিপি নেতারা

মিরপুরের ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারীরা

newsline24 / ১২৩ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
মিরপুরের ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারীরা
মিরপুরের ফুটপাত দখলমুক্ত, স্বস্তিতে পথচারীরা

দীর্ঘদিন হকার ও বিভিন্ন দোকানের দখলে থাকা রাজধানীর মিরপুরের ফুটপাতগুলো উচ্ছেদ অভিযানের পর আবারও পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অভিযানের পর প্রধান সড়ক ও ফুটপাতে শৃঙ্খলা ফিরেছে। এতে দীর্ঘদিনের ভোগান্তি কাটিয়ে স্বস্তিতে হাঁটতে পারছেন স্থানীয় বাসিন্দা ও নিয়মিত পথচারীরা।

মিরপুর ১০ নম্বর গোলচত্বর, হোপ মার্কেট এলাকা, মিরপুর ১০ থেকে ১৪ নম্বর পর্যন্ত সড়ক, ১০ থেকে ১৩ নম্বর পর্যন্ত সড়ক, বিআরটিএর সামনের সড়ক এবং মিরপুর সুইমিং কমপ্লেক্সসংলগ্ন এলাকার ফুটপাত দীর্ঘদিন ধরে হকারদের পসরা ও স্থায়ী-অস্থায়ী দোকানের দখলে ছিল। ফলে ফুটপাত দিয়ে স্বাভাবিকভাবে হাঁটার সুযোগ না থাকায় অনেককে বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হতো।

এতে পথচারীদের জন্য দুর্ঘটনার ঝুঁকি বাড়ার পাশাপাশি সড়কে যানজটও তৈরি হতো। বিশেষ করে ব্যস্ত সময়ে নারী, শিশু ও বয়স্কদের ফুটপাতের পরিবর্তে সড়কে চলাচল করতে হওয়ায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছিল।

সম্প্রতি ডিএনসিসির বিশেষ উচ্ছেদ অভিযানে মিরপুর ও আশপাশের এলাকার এসব ফুটপাত দখলমুক্ত করা হয়। অভিযানের পর ফুটপাতের জায়গাগুলো পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত হয়ে যায়। ফলে সড়কের ওপর পথচারীদের চাপও কিছুটা কমেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

ফুটপাত দখলমুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাতায়াতকারীরা। তাদের ভাষ্য, আগে ফুটপাত দিয়ে হাঁটা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। দোকান ও পণ্যের পসরা এড়িয়ে চলতে গিয়ে অনেক সময় সড়কে নামতে হতো। এখন সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে হাঁটার সুযোগ তৈরি হয়েছে।

তবে উচ্ছেদ অভিযান চালানোর পর ফুটপাত আবার দখল হয়ে যায় কি না, সেটিই এখন বড় প্রশ্ন। স্থানীয় সচেতন মহলের মতে, শুধু অভিযান চালিয়ে ফুটপাত খালি করলেই স্থায়ী সমাধান হবে না। নিয়মিত তদারকি, প্রয়োজনীয় নজরদারি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল অব্যাহত রাখা জরুরি।

কারণ, অতীতেও বিভিন্ন সময়ে মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হলেও কিছুদিন পর আবার ফুটপাত দখলের অভিযোগ উঠেছে। তাই এবার দখলমুক্ত ফুটপাতের পরিবেশ ধরে রাখতে ধারাবাহিক নজরদারির দাবি জানিয়েছেন নগরবাসী।

অন্যদিকে, উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ী ও হকারদের জীবিকার বিষয়টিও বিবেচনায় নেওয়ার দাবি জানিয়েছেন হকার প্রতিনিধিরা। তাদের পক্ষ থেকে সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করে নির্ধারিত সময়সূচির আওতায় ব্যবসার সুযোগ দেওয়া অথবা বিকল্প ও স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।

এর আগে গত ৩০ সেপ্টেম্বর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকার ফুটপাতে উচ্ছেদ অভিযান চালায় ডিএনসিসি। ওই সময় হকারদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মী ও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে হকাররা সিটি করপোরেশনের একটি গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন দেয় এবং সংঘবদ্ধ হয়ে পুলিশকে ধাওয়া করে।

সেই ঘটনার পর মিরপুরের ফুটপাত দখলমুক্ত করার অভিযান নতুন করে গুরুত্ব পায়। বর্তমানে উন্মুক্ত ফুটপাত পথচারীদের স্বস্তি দিলেও এই পরিবেশ কতটা স্থায়ী হয়, তা নির্ভর করবে নিয়মিত তদারকি ও পরবর্তী পদক্ষেপের ওপর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category