• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম:
জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরে আইন কর্মকর্তা জাইমা প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট, চাঁদপুরে শিক্ষকসহ দুজন অব্যাহতি আগুন-বোমাবাজির বিরুদ্ধে ছাত্রদলের মিছিল, রিজভীর কড়া বার্তা এমপিও শিক্ষকদের নতুন পে স্কেল, প্রজ্ঞাপন শিগগির নেতারা ভালো হলেই দেশ ভালো হবে: ফজলুর রহমান বিয়ের আশ্বাসে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতা গ্রেপ্তার নবীনবরণ ঘিরে সুনামগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৪০ ফ্যামিলি কার্ড পাবেন জুবাইদা রহমানও: প্রতিমন্ত্রী কুষ্টিয়ায় গাঁজাসহ বাবা-ছেলেকে গ্রেফতার, বাবার বিরুদ্ধে ৪ মামলা বেহেস্তের টিকিট বিক্রিকারীরা’ ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট, চাঁদপুরে শিক্ষকসহ দুজন অব্যাহতি

newsline24 / ১৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট, চাঁদপুরে শিক্ষকসহ দুজন অব্যাহতি
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট, চাঁদপুরে শিক্ষকসহ দুজন অব্যাহতি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট ও মন্তব্য করার অভিযোগে এক শিক্ষক ও এক অফিস সহকারীকে সাময়িকভাবে শ্রেণি কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে বিষয়টি তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম। তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার মৌখিক নির্দেশের পর অভিযুক্ত দুজনকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বাংলা বিষয়ের সহকারী শিক্ষক জুয়েল তালুকদার তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে বিভিন্ন মন্তব্য ও ছবি শেয়ার করেন। পরে একই পোস্টে অফিস সহকারী মো. সুমন আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের পাঠদান ও সংশ্লিষ্ট কার্যক্রম থেকে সাময়িকভাবে সরিয়ে দেয়।

শিক্ষক জুয়েল তালুকদারের ফেসবুক পোস্টে বিদ্যুৎ পরিস্থিতি, ‘খাম্বা’, বিভিন্ন সরকারি কার্ড, জ্বালানি সংকট, বেকারত্ব, মূল্যস্ফীতি, সরকারি চাকরিজীবীদের পে-স্কেল এবং সংবিধান সংশোধনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে মন্তব্য করা হয়েছে। পোস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকদের প্রসঙ্গ এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে একটি বক্তব্যও শেয়ার করা হয়। এ ছাড়া প্যাডেল সাইকেলের সঙ্গে মোটরসাইকেলের ছবি দিয়ে একটি পরিবর্তনের পরিকল্পনার কথাও লেখা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে করা ফেসবুক পোস্টগুলো তাকে দেখানো হয়েছে। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার মৌখিক নির্দেশনা অনুযায়ী শিক্ষক ও অফিস সহকারীকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাকির হেদায়েত জানান, বিষয়টি তিনি অবগত হয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, সহকারী শিক্ষক ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিপূর্ণ পোস্ট করেছেন এবং অফিস সহকারী ওই পোস্টে আপত্তিকর মন্তব্য করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ইশমাম জানান, বিষয়টি জানার পর শিক্ষককে শ্রেণি কার্যক্রম থেকে এবং অফিস সহকারী সুমনকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা ও তাদের কর্মকাণ্ড যাচাই করতে উপজেলা মাধ্যমিক শিক্ষা, সমাজসেবা ও প্রাথমিক শিক্ষা অফিসের প্রতিনিধিদের সমন্বয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত বিষয় ও সংশ্লিষ্টদের ভূমিকা যাচাই করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category