• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম:
গণভোটের রায় বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার ও শেখ হাসিনার রায় কার্যকরের দাবি নাহিদের বিএনপিতে ফেরার আবেদন করেননি রুমিন ফারহানা, জানালেন স্পষ্ট অবস্থান বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রক্রিয়া সহজ করছে সরকার: প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিক বিরোধ, ফের বৈঠক সাদিকুল হত্যা মামলা: সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন বাতিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যের ডাক, রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধের আহ্বান, অপরাধীদের বিচারের দাবি ইউনূসের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মধ্যাহ্নভোজে এনসিপি নেতারা চাকরির সাক্ষাৎকার দিতে গিয়ে ছাত্রদলের হাতে আটক সাবেক ছাত্রলীগ নেত্রী তাপসী ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, ভিভিআইপি ঘোষণা

রাজধানীতে দুই বাসে আগুন, ককটেল বিস্ফোরণে আহত রিকশাচালক

newsline24 / ১৭৬ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানীতে দুই বাসে আগুন, ককটেল বিস্ফোরণে আহত রিকশাচালক
রাজধানীতে দুই বাসে আগুন, ককটেল বিস্ফোরণে আহত রিকশাচালক

রাজধানীর মিরপুরে দুটি যাত্রীবাহী বাসে আগুন এবং যাত্রাবাড়ীতে পরপর চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় পৃথক এসব ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে নগরীর বিভিন্ন এলাকায়। ককটেল বিস্ফোরণে মো. বিল্লাল হোসেন নামে এক রিকশাচালক আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে শিকড় পরিবহনের একটি বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই বাসটির বড় অংশ পুড়ে যায়।

বাসটিতে আগুন লাগার পর ভেতরে থাকা যাত্রীরা দ্রুত নেমে নিরাপদ স্থানে সরে যান। ফলে এ ঘটনায় বাসের যাত্রীদের মধ্যে হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এর পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির জানান, শিকড় পরিবহনের বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার বিষয়ে তদন্ত করছে।

এর কিছুক্ষণ পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর-১ নম্বরের আনসার ক্যাম্প এলাকার ডেল্টা হাসপাতালের পাশে দাঁড়িয়ে থাকা অভিজাত ট্রান্সপোর্টের একটি বাসেও আগুন দেওয়া হয়। এ সময় বাসে থাকা যাত্রীরাও দ্রুত নেমে যান। পরে স্থানীয় লোকজন নিজেদের উদ্যোগে আগুন নেভান।

একই সময়ে রাজধানীর অন্য প্রান্ত যাত্রাবাড়ীতেও বিস্ফোরণের ঘটনা ঘটে। যাত্রাবাড়ী চৌরাস্তার সামাদ মার্কেটের সামনে পরপর চারটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এতে বিল্লাল হোসেন নামে এক রিকশাচালক আহত হন। তিনি ভোলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ এলাকার মো. শহিদের সন্তান।

বিস্ফোরণের পর আহত বিল্লালকে উদ্ধার করে যাত্রাবাড়ী থানায় রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়।

এর আগে শুক্রবার রাতেও রাজধানীর কাফরুল থানার সামনে এবং চিটাগাং রোড এলাকায় বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।

এ ছাড়া শুক্রবার দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত রাজধানীর মালিবাগ, আগারগাঁও, মহাখালী, যাত্রাবাড়ী, বাবুবাজার, বিটিভি ভবনের সামনে ও মগবাজার মোড়সহ অন্তত ১০ থেকে ১২টি স্থানে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

পরপর বাসে অগ্নিসংযোগ ও বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় রাজধানীর কয়েকটি এলাকায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে বাসে আগুন ও বিস্ফোরণের ঘটনাগুলোর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category