• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম:
ঈশ্বরদীতে বিএনপির মিছিলে গুলি, আহত পাঁচ নেতাকর্মী হাতিরঝিলে প্রবাসীকে গুলি, অটোরিকশাচালককে কুপিয়ে জখম গণভোটের রায় বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার ও শেখ হাসিনার রায় কার্যকরের দাবি নাহিদের বিএনপিতে ফেরার আবেদন করেননি রুমিন ফারহানা, জানালেন স্পষ্ট অবস্থান বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রক্রিয়া সহজ করছে সরকার: প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিক বিরোধ, ফের বৈঠক সাদিকুল হত্যা মামলা: সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন বাতিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যের ডাক, রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধের আহ্বান, অপরাধীদের বিচারের দাবি ইউনূসের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মধ্যাহ্নভোজে এনসিপি নেতারা

কুষ্টিয়া সীমান্তে চার অভিযানে ১৫ লাখ টাকার মাদক জব্দ

newsline24 / ৭২ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া সীমান্তে চার অভিযানে ১৫ লাখ টাকার মাদক জব্দ
কুষ্টিয়া সীমান্তে চার অভিযানে ১৫ লাখ টাকার মাদক জব্দ

কুষ্টিয়ার সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী পৃথক চারটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত ১৮ ও ১৯ সেপ্টেম্বর পরিচালিত এসব অভিযানে ভারতীয় মদ, ফেনসিডিল, সিপ্রোহেপ্টাডিন ও ডেক্সামেথাসন ট্যাবলেট এবং পাতার বিড়ি উদ্ধার করা হয়। তবে কোনো অভিযানে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। ব্যাটালিয়নের অধীন বিভিন্ন সীমান্ত এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানগুলো পরিচালনা করা হয়। বিজিবির হিসাবে, চার অভিযানে জব্দ করা মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ১৫ লাখ ৬ হাজার ১১৫ টাকা।

বিজিবি জানায়, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নিচপাড়া কাঁচা সড়কে অভিযান চালানো হয়। সেখানে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় মদ ও ১ হাজার ৩০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট পাওয়া যায়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।

এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পুরাতন ঠোটারপাড়া মাঠে অভিযান চালায় বিজিবি। এ সময় ১ হাজার ২০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৫৩ প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৬২ হাজার ৯১৫ টাকা।

একই রাতে রাত পৌনে ১১টার দিকে শুভরাজপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শুভরাজপুর মাঠপাড়ায় আরেকটি অভিযান পরিচালিত হয়। সেখান থেকে ১ হাজার পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৪০ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ২ হাজার ২০০ টাকা।

এদিকে শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ধর্মদাহ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ধর্মদাহ মাঠে অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ১ হাজার ৫৭০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ করা হয়। এই অভিযানে উদ্ধার করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৭৯ হাজার টাকা।

চার অভিযানের কোনোটিতেই মালামালের মালিক বা চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের কাউকে ঘটনাস্থল থেকে আটক করা যায়নি। ফলে জব্দ করা পণ্যগুলো পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

সীমান্ত এলাকায় ভারতীয় মাদক ও বিভিন্ন চোরাচালানি পণ্য প্রবেশ ঠেকাতে নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করছে বিজিবি। বাহিনীটির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত সুরক্ষা জোরদার করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে। মাদকের বিস্তার ঠেকিয়ে বিশেষ করে তরুণ সমাজকে এর ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখার লক্ষ্যেও অভিযান চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category