• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
ঈশ্বরদীতে বিএনপির মিছিলে গুলি, আহত পাঁচ নেতাকর্মী হাতিরঝিলে প্রবাসীকে গুলি, অটোরিকশাচালককে কুপিয়ে জখম গণভোটের রায় বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার ও শেখ হাসিনার রায় কার্যকরের দাবি নাহিদের বিএনপিতে ফেরার আবেদন করেননি রুমিন ফারহানা, জানালেন স্পষ্ট অবস্থান বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রক্রিয়া সহজ করছে সরকার: প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিক বিরোধ, ফের বৈঠক সাদিকুল হত্যা মামলা: সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন বাতিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যের ডাক, রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধের আহ্বান, অপরাধীদের বিচারের দাবি ইউনূসের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মধ্যাহ্নভোজে এনসিপি নেতারা

সখীপুরে ঘুমের মধ্যে সাপের ছোবলে শিশুর মৃত্যু

newsline24 / ১৪৭ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সখীপুরে ঘুমের মধ্যে সাপের ছোবলে শিশুর মৃত্যু
সখীপুরে ঘুমের মধ্যে সাপের ছোবলে শিশুর মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে বিষধর সাপের ছোবলে জুনায়েদ হাসান নামে সাড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়।

নিহত জুনায়েদ উপজেলার কচুয়া পশ্চিমপাড়া এলাকার জাহিদ হাসান ও কাহারতা অ্যাকাডেমিক স্কুলের সহকারী শিক্ষিকা লোনা আফরিনের একমাত্র সন্তান। তার মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে খাবার খেয়ে জুনায়েদ ঘুমিয়ে পড়ে। বিকেল ৫টার দিকে ঘুম থেকে উঠে সে হঠাৎ কান্নাকাটি শুরু করে। পরে বাবা-মাকে জানায়, তাকে ‘কী যেন কামড় দিয়েছে’। তবে ঘরের আশপাশে কোনো সাপ দেখা না যাওয়ায় তখনই বিষয়টি সাপের ছোবল কি না, তা নিশ্চিত হতে পারেনি পরিবার।

এর কিছুক্ষণ পর শিশুটির শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। একপর্যায়ে সে অচেতন হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা রাবেয়া আক্তার জানান, হাসপাতালে আনার সময় শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। হাসপাতালে প্রয়োজনীয় অ্যান্টিভেনম মজুত থাকলেও সেখানে আইসিইউ সুবিধা নেই। শিশুটির শারীরিক অবস্থা বিবেচনায় তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

পরিবারের সদস্যরা জানান, রাত সাড়ে ৯টার দিকে জুনায়েদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

পরদিন মঙ্গলবার সকালে পশ্চিম কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জুনায়েদের জানাজা অনুষ্ঠিত হয়। সকাল ১০টার দিকে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

একমাত্র সন্তানকে হারিয়ে ভেঙে পড়েছেন বাবা জাহিদ হাসান। সন্তানকে বাঁচাতে না পারার কষ্টে তিনি বলেন, ‘আমার সন্তানের জন্য আমি কিছুই করতে পারলাম না। আল্লাহ আমার একমাত্র সন্তানকে নিয়ে গেল।’

শিশুটির মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি সাপের উপদ্রব নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বর্ষাকাল ও বৃষ্টির পর গ্রামাঞ্চলে সাপের চলাচল বাড়তে পারে। বিশেষ করে ঘরের মেঝে, বিছানার আশপাশ, জ্বালানি কাঠ বা ঝোপঝাড়ে সাপের উপস্থিতির ঝুঁকি থাকে। তাই রাতে ঘুমানোর আগে বিছানা ও আশপাশ ভালোভাবে দেখে নেওয়া এবং সাপের কামড়ের সন্দেহ হলে দ্রুত চিকিৎসাকেন্দ্রে নেওয়া জরুরি।

চিকিৎসার ক্ষেত্রে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাপের কামড়ের পর বিষক্রিয়ার লক্ষণ দেখা দেওয়ার অপেক্ষা না করে দ্রুত হাসপাতালে নেওয়া এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিভেনম দেওয়ার ব্যবস্থা করা প্রয়োজন। পাশাপাশি আক্রান্ত ব্যক্তিকে অযথা হাঁটাচলা না করিয়ে দ্রুত চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করা উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category