• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সার না পেয়ে ক্ষুব্ধ কৃষকের থাপ্পড়ে লাঞ্ছিত কৃষি কর্মকর্তা টিকটকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগ, পুলিশের আগেই জানালা ভেঙে পালালেন নারী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপের অভিযোগ ব্যাংকের পর্ষদে বসতে পারবেন না মন্ত্রী-এমপিরা, কমছে পরিচালকদের মেয়াদও শ্রমবাজারের চাহিদা ছাড়া বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলা যাবে না: শিক্ষামন্ত্রী মেসির বিরুদ্ধে লাল কার্ড না দেওয়ায় ক্ষোভ ঝাড়লেন তাপিয়া বরিশালে বিএনপি কার্যালয়ের সামনে গভীর রাতে ককটেল হামলা জাতীয় ঐক্যের উদ্যোগ: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপির চার নেতা সহিংসতার ফাঁদে পা দিয়ে রাজনৈতিকভাবে কোণঠাসা আ.লীগ: শফিকুল আলম সিরাজগঞ্জে মনোনয়ন ফরম তুলতেই বিএনপি নেতাদের ওপর হামলা, আহত ৫

আ. লীগকে আর ফেরার সুযোগ দেওয়া হবে না: রাশেদ খান

newsline24 / ৫৪ Time View
Update : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আ. লীগকে আর ফেরার সুযোগ দেওয়া হবে না রাশেদ খান
আ. লীগকে আর ফেরার সুযোগ দেওয়া হবে না রাশেদ খান

আওয়ামী লীগ আর কখনো দেশের রাজনীতিতে ফিরতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তার দাবি, দলটির নেতাকর্মীদের জনগণ প্রত্যাখ্যান করেছে এবং তাদের রাজনৈতিকভাবে ফিরে আসার কোনো সুযোগ নেই।

সোমবার সকালে সদর উপজেলার তেঁতুলতলা মায়াধরপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, আওয়ামী লীগের নেতারা দেশে ফেরার সুযোগ পাবেন না। এমনকি শেখ হাসিনা মারা গেলেও তার মরদেহ দেশে ফিরিয়ে আনার মতো শেখ পরিবারের কোনো সদস্য অবশিষ্ট নেই বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় দেশের চলমান জ্বালানি সংকট নিয়েও কথা বলেন রাশেদ খান। গ্যাস ও বিদ্যুতের ঘাটতিকে তিনি জাতীয় সমস্যা হিসেবে উল্লেখ করে বলেন, এ সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন। তবে তার অভিযোগ, সংকট সমাধানে সহযোগিতার পরিবর্তে জামায়াতে ইসলামী ‘লং মার্চের’ নামে ‘লং ড্রাইভ’ শুরু করেছে।

১৯৯৬ সালে বিএনপির বিরুদ্ধে আন্দোলনের সময় জামায়াত আওয়ামী লীগের সঙ্গে অবস্থান নিয়েছিল উল্লেখ করে রাশেদ খান বলেন, বর্তমান জ্বালানি সংকটকে কেন্দ্র করেও তারা রাজনৈতিকভাবে বিভিন্ন শক্তিকে মাঠে নামার সুযোগ করে দিচ্ছে।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মাসুদের একটি বক্তব্যের প্রসঙ্গও তুলে ধরেন। রাশেদ খানের ভাষ্য, মাসুদ নিজেকে ‘হ্যাডমওয়ালা’ বা বড় ধরনের শক্তির অধিকারী হিসেবে দাবি করেছেন এবং তার শক্তির কথা শেখ হাসিনাও জানতেন বলে মন্তব্য করেছেন।

জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে রাশেদ খান আরও অভিযোগ করেন, দলটির নেতারা দেশের সেনাবাহিনী কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গুরুত্ব দিতে চান না। তার দাবি, একটি ‘গুপ্ত বট বাহিনী’ বা সাইবার বাহিনীকে ব্যবহার করে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে চরিত্রহননের প্রচারণা চালানো হচ্ছে।

মাঠপর্যায়ে সারসংকট ও কৃষকদের দুর্ভোগের বিষয়টিও উঠে আসে সাংবাদিকদের প্রশ্নে। রাশেদ খান দাবি করেন, দেশে প্রকৃতপক্ষে সারের ঘাটতি নেই। তার অভিযোগ, গত ১৭ বছরের শাসনামলে নিয়োগ পাওয়া কিছু অসাধু ডিলার গুদামে কৃত্রিমভাবে সার মজুত করে সংকট তৈরি করছেন।

তিনি বলেন, সরকার এসব ডিলারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে এবং সার সরবরাহের বিদ্যমান কাঠামো পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে সংকটের সময়ে কৃষকদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

এর আগে সকাল ১০টায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নুর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাশেদ খান।

এ সময় সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category