• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
ঈশ্বরদীতে বিএনপির মিছিলে গুলি, আহত পাঁচ নেতাকর্মী হাতিরঝিলে প্রবাসীকে গুলি, অটোরিকশাচালককে কুপিয়ে জখম গণভোটের রায় বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার ও শেখ হাসিনার রায় কার্যকরের দাবি নাহিদের বিএনপিতে ফেরার আবেদন করেননি রুমিন ফারহানা, জানালেন স্পষ্ট অবস্থান বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রক্রিয়া সহজ করছে সরকার: প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে মালিক-শ্রমিক বিরোধ, ফের বৈঠক সাদিকুল হত্যা মামলা: সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন বাতিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যের ডাক, রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি গ্রামীণ ব্যাংকে হামলা বন্ধের আহ্বান, অপরাধীদের বিচারের দাবি ইউনূসের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মধ্যাহ্নভোজে এনসিপি নেতারা

চাঁদপুরে ইজিবাইকে বাসের ধাক্কা, নারী নিহত

newsline24 / ৫১ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
চাঁদপুরে ইজিবাইকে বাসের ধাক্কা, নারী নিহত
চাঁদপুরে ইজিবাইকে বাসের ধাক্কা, নারী নিহত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বাসের চাপায় সাদিয়া আক্তার (২৬) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকচালকসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে মতলব-গৌরীপুর পেন্নাই সড়কের নাগদা বড়বাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এদিকে দুর্ঘটনার পর জৈনপুর পরিবহনের বাসচালক কাউসারকে আটক করেছে পুলিশ। বাসটিও জব্দ করা হয়েছে।

নিহত সাদিয়া আক্তার উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের ঘিলাতলী গ্রামের গাজী বাড়ির বাসিন্দা। তার স্বামী ইসমাইল হোসেন সৌদি আরবে প্রবাসী। তাদের চার বছরের একটি কন্যাসন্তান রয়েছে।

স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার রাতে সাদিয়ার জেঠাতো ভাই রহুল আমিনের মা রাজিয়া (৫০) অসুস্থতাজনিত কারণে মারা যান। শনিবার সকাল ৮টায় তার জানাজা ও দাফনের সময় নির্ধারিত ছিল। সেই জানাজায় অংশ নিতে স্বজনদের সঙ্গে ইজিবাইকে করে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন সাদিয়া।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজন মো. ইয়াছিন মিয়া বলেন, শনিবার ভোর ৬টার দিকে তারা বাড়ির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা জৈনপুর পরিবহনের একটি বাস ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ইজিবাইকে থাকা সাদিয়াসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

দুর্ঘটনায় আহত ইজিবাইকচালক হলেন নায়েরগাঁও এলাকার রোমান হোসেন (৪৫)। অন্য আহতরা হলেন ঘিলাতলী গ্রামের খোরশেদা বেগম (৫৮), জিলানী (২৮) ও পারভীন (৪০)। স্থানীয় সূত্রে জানা গেছে, খোরশেদা, জিলানী ও পারভীন নিহত সাদিয়ার স্বজন।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বিক্ষুব্ধ লোকজন বাসচালক কাউসারকে আটক করে বড়বাড়ি মসজিদসংলগ্ন কাছারি ঘরে রাখেন। পরে খবর পেয়ে মতলব দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে তাকে পুলিশের হেফাজতে নেন। একই সঙ্গে দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। কাউসারের বাড়ি মতলব পৌরসভার ঢাকিরগাঁও এলাকায়।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। বাসচালককে আটক করা হয়েছে এবং বাসটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারণ ও সংশ্লিষ্ট বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে দুর্ঘটনার পর মতলব-গৌরীপুর পেন্নাই সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে ওই সড়কে যাতায়াতকারী সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছে। স্থানীয়দের মধ্যে দুর্ঘটনাটি নিয়ে ক্ষোভও তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category