• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ঢাকায় দৌলতপুরবাসীর উদ্যোগে বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব-১৪৩৩ উদযাপন ফিলিপনগর,মরিচা,চিলমারী পদ্মার চরে জেগে ওঠা জমি নিয়ে উত্তেজনা: প্রকৃত মালিকদের দাবি প্রশাসনের হস্তক্ষেপ দৌলতপুরে আগুনের তাণ্ডব: পূর্ব ফিলিপনগরে পুড়ল ঘরবাড়ি-গবাদিপশু,দগ্ধ ২ ফিলিপনগর ইউনিয়নে ভিজিএফের চাল ইউনিয়ন পরিষদে ফিরলো,স্বস্তি প্রকাশ সাধারণ জনগণের ঢাকাস্থ ফিলিপনগর ছাত্রকল্যাণ পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঢাকায় “কুষ্টিয়া বনশ্রী সোসাইটি ঢাকা” এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দৌলতপুর উপজেলা সমিতি ঢাকা,কুষ্টিয়ার বার্ষিক সাধারনসভা ও বনভোজন-২০২৬ অনুষ্ঠিত।। রাজশাহী বাঘা পদ্মার সীমান্তে অস্ত্র, গুলি ও ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার,আটক ১ দৌলতপুরে পদ্মার চরে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের নীরবতা, জনমনে উদ্বেগ।। রাজশাহী বাঘার পদ্মারচরের চৌদ্দহাজার মৌজায় অবৈধ বালু উত্তোলনের জন্য-জরিমানা

ঢাকায় দৌলতপুরবাসীর উদ্যোগে বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব-১৪৩৩ উদযাপন

newsline24 / ১৬৮ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
Screenshot

আব্দুস সবুর।। পহেলা বৈশাখ উপলক্ষ্যে প্রথমবারের মতো ঢাকাস্থ দৌলতপুরবাসীদের অংশগ্রহণে বর্ণাঢ্য বর্ষবরণ উৎসব-১৪৩৩ উদযাপিত হয়েছে।গতকাল রাজধানীর মহাখালী জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট সংলগ্ন খেলার মাঠে “ঢাকাস্থ দৌলতপুরবাসী” ও “ভয়েস অব ফিলিপনগর”-এর যৌথ আয়োজনে সার্বজনীন এই উৎসব অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রায় ৪০০ জন দৌলতপুরবাসী অংশগ্রহণ করেন। সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উৎসবের শুভ উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আরমা গ্রুপের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক,রাজনীতিবিদ শামীম রেজা মোল্লা, হাইকোর্টের আইনজীবী অ্যাডভোকেট গোলাম সরোয়ার, ডা. আবু সায়েম,ডা. আরিফ রেজা,ডা. রুবিনা আখতার,ডা.উম্মে সালমা,কৃষকদল নেতা জুলফিকার আলী ভুট্রো,কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আল নাহিয়ান সজীব,পলাশ দেওয়ানসহ আরও অনেকে।উৎসবকে প্রাণবন্ত করতে বিভিন্ন বয়সভিত্তিক ও ঐতিহ্যবাহী খেলার আয়োজন করা হয়।এর মধ্যে ছিল শিশুদের দৌড় প্রতিযোগিতা, মহিলাদের বালিশ খেলা,পুরুষদের জন্য হাড়ি ভাঙা এবং বল নিক্ষেপ প্রতিযোগিতা।উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত সকলের জন্য পরিবেশন করা হয় বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা-ইলিশ।সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন দেশবরেণ্য শিল্পী মোখলেসুর রহমান মিন্টু,বাবু সরকার,সরকার আমিরুল ইসলাম,চন্দন বাবু ও লিনা মন্ডলসহ অন্যান্য শিল্পীরা।দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে র‍্যাফেল ড্র ও পুরস্কার বিতরণের মাধ্যমে।অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ডা. রাশেদুল হাসান রিপন,প্রকৌশলী সাকীল খান,কাজল সরকার, সুমন রেজা,তুষার কবিরাজ,প্রকৌশলী মো.মিজানুর রহমান, রাজু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category