আব্দুস সবুর।। ঢাকাস্থ“ফিলিপনগর ছাত্রকল্যাণ পরিষদ”-এর উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।অদ্য ১৮ রমজান, ৮ মার্চ ২০২৬ তারিখে ঢাকার পল্টনস্থ কুষ্টিয়া জেলা সমিতির কুষ্টিয়া ভবনের সেমিনার কক্ষে এ আয়োজন সম্পন্ন হয়।অনুষ্ঠানে ঢাকায় অবস্থানরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী,সংগঠনের সদস্যসহ কুষ্টিয়া জেলার বিভিন্ন অঞ্চলের বিভিন্ন পেশাজীবী মানুষের সরব উপস্থিতিতে হলরুমটি যেন ঢাকার বুকে একটুকরো ফিলিপনগরে পরিণত হয়।সংগঠনের সভাপতি মো.আব্বাস উদ্দীনের সভাপতিত্বে ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় বক্তারা ছাত্রসমাজের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী,আরমা গ্রুপের চেয়ারম্যান জনাব আব্দুর রাজ্জাক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক এ্যাড.গোলাম সরওয়ার, জাতীয়তাবাদী কৃষকদলের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আখতারুজ্জামান সজল,জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল ঢাকার সহকারী অধ্যাপক ডা.মো.রাশেদুল হাসান রিপন এবং নিউরোসায়েন্স হাসপাতাল ঢাকার মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা.মো.বিপ্লব হোসেন।এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি আফফান আলী ও সাধারণ সম্পাদক প্রকৌশলী এস.এম.মিজানুর রহমান জনি।আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।উল্লেখ্য, ফিলিপনগর ছাত্রকল্যাণ পরিষদ বিগত ১১ বছর ধরে ফিলিপনগরসহ কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়,কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে।